রুয়েট শিক্ষককে লাঞ্ছনা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাবি শিক্ষক সমিতির

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ২৩:৪৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৫৪

রাবি শিক্ষক সমিতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক লাঞ্ছিত ও তার স্ত্রীকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নেতারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। তাতে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক। প্রকাশ্য দিবালোকে জনসমাগমস্থলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের স্ত্রী যৌন হয়রানির শিকার হওয়া এবং তার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। হামলার শিকার দম্পতির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এই সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আমরা তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শান্তির নগরী হিসেবে খ্যাত রাজশাহীসহ সারাদেশে যেন এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলাম ও তার স্ত্রী ১০ আগস্ট রাজশাহী শহরের সাহেব বাজার মণিচত্বরে কতিপয় বখাটে ও সন্ত্রাসীদের হামলা ও লাঞ্ছনার শিকার হন। এ ঘটনার এক সপ্তাহ পরে শিক্ষক রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসুম ফারজানা বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী