সোনাতলায় সুখদহ নদীর ভাঙনে হুমকির মুখে তিন শতাধিক বাড়িঘর

বগুড়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৯:৫৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৯:৫৮

পানি কমে যাওয়ায় সুখদহ নদীর দুই পাড়ে শুরু হয়েছে ভাঙন বগুড়ার সোনাতলা উপজেলায় সুখদহ নদীর দুই তীরে ভাঙন শুরু হয়েছে। এতে গোসাইবাড়ি পূর্বপাড়া গ্রামে তিন শতাধিক বাড়িঘর হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন রোধে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ওই গ্রামের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলার উত্তর বয়ড়া গ্রাম থেকে সুখদহ নদীর উৎপত্তি। পানি উন্নয়ন বোর্ড এ বছরের মে-জুন মাসে প্রায় কোটি টাকা ব্যয়ে ওই নদীর উৎপত্তিস্থল থেকে ঠাকুরপাড়া মধ্যপাড়া পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার নদী খনন করে। খননের পর নদীর দুই পাড়ে মাটি রাখা হয়। সম্প্রতি অতি বর্ষণ ও বন্যায় নদীর দুই পাড়েই ভাঙন শুরু হয়। এরপর নদীতে পানি কমতে থাকায় ভাঙন আরও তীব্র হয়েছে। এতে গোসাইবাড়ি পূর্বপাড়া গ্রামের তিন শতাধিক বাড়িঘর হুমকির মুখে পড়েছে। ফলে আতঙ্কে রয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসী জানায়, গোসাইবাড়ি পূর্বপাড়া গ্রামে তিন শতাধিক পরিবার বসবাস করে। নদী ভাঙন শুরু হওয়ায় তাদের ফসলি জমির পাশাপাশি বসতবাড়ি, গাছপালা বিলীন হবার উপক্রম হয়েছে। ভাঙন রোধে এখনই পাইলিং না করলে গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাবে।

জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল জানান, ভাঙনের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন বলেন, ‘খুব দ্রুত ওই স্থানে নদী শাসনের কাজ শুরু হবে।’ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বাঙালি নদী শাসনের পরিকল্পনা রয়েছে তাদের। তবে এখনই আশপাশের ছোট নদী শাসনের পরিকল্পনা নেই।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী