নওগাঁয় ২১১ দরিদ্র পরিবার পাচ্ছে বিনামূল্যের ঘর

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
৩১ আগস্ট ২০১৯, ১৮:২২আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৮:২৭

সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ভিক্ষুক আব্দুল জব্বারের জন্য নির্মাণ করা ঘর নওগাঁয় ২১১টি দরিদ্র পরিবার পাচ্ছে বিনামূল্যের ঘর। নির্মাণ কাজও শেষের দিকে। আধা পাকা ঘরগুলো  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নির্মাণ করা হচ্ছে। নওগাঁর ১১টি উপজেলায় এসব ঘর নির্মাণ হচ্ছে।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মাহবুবুর রহমান জানান, অসচ্ছল, দরিদ্র, ঘরহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার ঘরগুলো পাচ্ছে। ইটের গাঁথুনি দিয়ে করা ঘরগুলোতে থাকবে কাঠের দরজা-জানালা, রঙিন টিনের ছাউনি। ১০ ফুট লম্বা ও ১০ ফুট আয়তনের দুই কক্ষের ঘরগুলোতে একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিনও রয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মো. হারুণ অর রশিদ বলেন, ‘দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনব ও চমৎকার একটি কর্মসূচি। দারিদ্রতা থেকে উত্তোরণের জন্য এবং দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে এই ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। গ্রামের অসচ্ছল, হতদরিদ্র, ঘরহীন, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ, অসচ্ছল মুক্তিযোদ্ধারা ঘরগুলো বিনামূল্যে পাবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্যে হলো- গ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তন করা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে এ কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছে। নওগাঁর ১১টি উপজেলায় বিভিন্ন জরিপের মাধ্যমে গৃহহীনদের দুর্যোগ সহনীয় ২১১টি বাড়ি দেওয়া হচ্ছে। নির্মাণ কাজ শেষের দিকে।’

(পিআইও) মো. মাহবুবুর রহমান জানান, নওগাঁ সদর উপজেলায় ২০টি, পোরশা উপজেলায় ২৪টি, সাপাহার উপজেলায় ২৩টি, নিয়ামতপুর উপজেলায় ২২টি, পত্মীতলা উপজেলায় ২১টি, ধামইরহাট উপজেলায় ১৯টি, বদলগাছী উপজেলায় ১৭টি, মহাদেবপুর উপজেলায় ১৮টি, মান্দা উপজেলায় ১৭টি, রানীনগর উপজেলায় ১৫টি ও আত্রাই উপজেলায় ১৫টিসহ মোট ২১১টি ঘর নির্মাণ কাজ চলছে।

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ভিক্ষুক আব্দুল জব্বার (৭৫) বলেন, ‘অনেকদিন আশ্রয়হীন ছিলাম, ভিক্ষা করে দিন কাটতো। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বৃদ্ধ হয়েছি। বয়সের ভারে এখন আর চলতে পারি না। মানুষের দয়া আর দানের ওপর কোনও মতে বেঁচে আছি। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমার সামান্য জমিতে নতুন বাড়ি তৈরি হচ্ছে, শেষ বয়সে পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবো।’

রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিষপুর গ্রামের লতিফুল বেওয়া (৬৫) বলেন, ‘নিজের সামান্য জমি থাকলেও ঘর বানানোর সামর্থ্য নেই। বেঁচে আছি প্রতিবন্ধী ভাতা আর গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। জন্ম থেকেই ঝুপড়ির মধ্যে বসবাস করে আসছি। সরকারি খরচে দুর্যোগ সহনীয় বাড়ি পাওয়ায় শেষ জীবনটা হবে সুখের, নতুন বাড়িতে ভালোভাবে থাকতে পারবো। ’

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়ার আব্দুল গফুর সরদার (৬০) বলেন, ‘কোনও দিন পাকা ঘরে থাকার স্বপ্নও দেখিনি। বর্তমান সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পাকা ঘর করে দিচ্ছে।’ নিজের সামান্য জমিতে সরকার ঘর করে দেওয়ায় সরকারকে তিনি ধন্যবাদ জানান। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ