রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে ১০ বাংলাদেশি আহত

রাজশাহী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৭

রাজশাহী রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর চরখানপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের দাবি, জমিতে ফসল বোনার সময় ট্রাকে করে এসে বিএসএফ সদস্যরা অতর্কিতে তাদের ওপর শর্টগানের গুলি ছুড়েছে।

আহতরা হলেন—চরখানপুর গ্রামের রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), রুবেল (২৫), দুলাল (৪০), জটু (৪০), সুরুজ (১৯) ও সুমন (৩০)। তারা সবাই পেশায় কৃষক। রাজশাহীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, সকালে তারা বাংলাদেশ সীমানার মধ্যে জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা এসে গুলি ছুড়তে শুরু করলে তারা দিকবিদিক ছুটতে শুরু করেন। গুলিতে আহত হন অন্তত ১০ জন। বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে তাদের হাঁসুয়া ও কোদাল জব্দ করে নিয়ে যান।

এ বিষয়ে বিজিবি-১ রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘বিএসএফের ছোড়া ছররা গুলিতে বাংলাদেশি তিন কৃষক আহত হয়েছেন বলে খবর পেয়েছি। শর্টগান দিয়ে এলোপাতাড়ি রাবার বুলেট ছোড়া হয়েছে বলে শুনেছি।’ এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের