বিয়ের ১২ দিনের মাথায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮

বগুড়া বগুড়ায় বিয়ের মাত্র ১২ দিনের মাথায় নুরজাহান বিবি (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘিরপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় তার স্বামী শাহীন আলমকে (৩২) আটক করেছে।

বগুড়ার শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের শাহীন আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ডবয়। নুরজাহান শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে। তাদের দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

তিনি আরও জানান, নুরজাহান বগুড়া শজিমেক হাসপাতালে রোগী নিয়ে আসলে তার সঙ্গে ওয়ার্ডবয় শাহীনের পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ আগস্ট তারা বিয়ে করেন। এরপর বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালার দীঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের বিছানায় নুরজাহানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দরজা ভেঙে নুরজাহানের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকালে বগুড়া সদরের একটি স্থান থেকে নুরজাহানের স্বামী শাহীনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম