নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯

বগুড়া বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাকিল আহম্মেদ (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।

শাকিল ধুনট উপজেলার সাতবেঁকি গ্রামের ওয়াহেদ বক্সের ছেলে। সে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, সোনাহাটা বাজারের চারমাথায় নান্দিয়ারপাড়া গ্রামে নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবন রয়েছে। ওই ভবনের নিচতলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখা কার্যালয় রয়েছে। দ্বিতীয় তলায় ভবনের নির্মাণকাজ চলছে। ওই ভবনের ছাদে প্রায়ই এলাকার কিশোর-তরুণ ও যুবক ছেলেরা আড্ডা দেয়।

বুধবার সকাল ১১টার দিকে শাকিল তার দুই বন্ধুর সঙ্গে ওই ভবনের ছাদে ওঠে। এর কিছুক্ষণ পর শাকিল দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে রাত ৯টার দিকে শাকিলের মৃত্যু হয়।

ওসি ইসমাইল হোসেন বলেন, স্কুলছাত্র ছাদ থেকে পড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি