জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আটক-২

জয়পুরহাট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০

জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা জয়পুরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি বিএনপির দুই নেতাকে আটক করেছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতাকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

আটক দুই নেতা হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ রানা প্রধান অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জসহ বাধা প্রদান করে। তারা দু’জন নেতাকেও আটক করেছে।

তবে এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন কোনও মন্তব্য করতে রাজি হননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী