রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

রাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

সংঘর্ষের সময় মাদার বক্স হলে নেতাকর্মীদের ভিড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রুনু ও ছাত্রলীগ নেতা বাকির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাড়ে ১২টার দিকে কমরুল নামে রুনু গ্রুপের এক ছাত্রলীগ কর্মী মাদার বখশ হলের গেস্টরমে শুয়ে ছিলেন। এ সময় লিমন নামে বাকির অনুসারী এক নেতা কয়েকজন মেয়ে বন্ধু নিয়ে গেস্টরুমে আসেন। তারা কামরুলকে গেস্টরুম থেকে বের হয়ে যেতে বলেন। যেতে না চাইলে তারা কামরুলকে মারধর করেন। পরে কামরুল রুমে চলে যান। বিষয়টি নিয়ে হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে রুনু ও বাকি গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত সাত জন আহত হন।

আহতরা হলেন—অমিত হাসান লিমন, মারুফ, সোহেল, রশিদ, রিয়ন, রনি ও জসীম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কামরুলকে যারা মারধর করেছে তারা বহিরাগত। আমরা ঘটনাস্থলে এসেছি। মীমাংসার চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের