বগুড়ায় সড়কের পাশে মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ

বগুড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২

বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়কের পাশ থেকে ইসলামী ব্যাংকের সাভার শাখার নিরাপত্তাকর্মী মো. পাপ্পুর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) মাদলা সেতুর দ্বিতীয় বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাপ্পু জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাস পাওন্দা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি তিন মাস আগে নিরাপত্তাকর্মী হিসেবে ইসলামী ব্যাংকের সাভার শাখায় যোগদান করেন।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে পাপ্পু বাসে করে জয়পুরহাটের বাড়ি ফেরার পথে মারা যান। পরে হয়তো পরিবহন কর্মচারীরা ঝামেলা এড়াতে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তার মরদেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলে জানান তিনি।

মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল কালাম।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের