স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৯

আত্মহত্যা পাবিবারিক কলহের জেরে রাজশাহীর শাহমখদুম থানায় স্বামীর নামে অভিযোগ করতে গিয়ে লিজা রহমান নামে এক কলেজছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) শাহমখদুম থানা থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি থানায় অভিযোগ করতে আসেনি, ভিকটিম সেন্টারে অভিযোগ করতে গিয়ে নাম লিখিয়ে চলে যান।

লিজার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থী। তার স্বামী সাখাওয়াত হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। তিনি রাজশাহী সিটি কলেজের ছাত্র। তারা পবার নতুনপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর লিজার শ্বশুর-শাশুড়ি তার স্বামীকে বাড়ি নিয়ে যায়। এসময় লিজা মামলা করতে থানায়  যায়। সেখানে তাদের সমঝোতা করতে বলা হয়। পরে ওসি তাকে ভিকটিম সার্পোট সেন্টারে অভিযোগ করতে বলেন। সেখানে গিয়ে তিনি নাম ঠিকানা বলার পর মামলা করবে কিনা জানতে চাইলে কিছু না বলে বেরিয়ে যান। পরে কেরোসিন কিনে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর অড়াইটার দিকে লিজা তার গায়ে আগুন দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

রামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, শ্বাসনালীসহ তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের