রাজশাহীতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির দাবি

রাজশাহী প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৭:০৫আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৭:০৭

টিসিবির পেঁয়াজ বিক্রি (ছবি: ফোকাস বাংলা) রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পেঁয়াজ বিক্রির দাবি উঠেছে। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকার মতো এখানেও ৪৫ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রির দাবি জানানো হয়েছে।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, ‘শুধু ঢাকা নয়, সারাদেশেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা উচিত।’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান প্রতাপ কুমার বলেন, ‘টিসিবির মাধ্যমে ঢাকায় যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা আগামী ৬ অক্টোবর পর্যন্ত বরাদ্দ রয়েছে। কিন্তু, রাজশাহীতে কোনও বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে আমরা ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করতে পারবো।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান