রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২০:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৩০

ছোনগাছায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধনের সময় মোহাম্মদ নাসিম সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি। তবে চক্রান্ত-ষড়যন্ত্র করে লাভ নেই। কোনও উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।’

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছোনগাছায় ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধনের আগে এই সমাবেশ করা হয়। পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তিনি অত্যন্ত কঠোর। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এ সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান সহিদুল আলম। বক্তব্য রাখেন—স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবিএম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাইফুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে