বগুড়ায় ডিবির অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১০:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১০:৪৯

গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশ রবিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহাস্থান থেকে ছয় লক্ষাধিক টাকাসহ ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের দেড় লাখ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ছিনতাইকারীরা হলো, বগুড়ার কাহালুর বিশা বড়গাছা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম রাকিব (২২), একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে নজরুল ইসলাম (২৫), নুরুল ইসলামের ছেলে নাসিম আহম্মেদ নয়ন (১৯) ও শিবগঞ্জের পলিগাতি গ্রামের তোজাম মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম আতিক (২১)।

বগুড়া ডিবি ইন্সপেক্টর আসলাম আলী জানান, মোছাদ্দেক হোসেন নামে এক ব্যবসায়ী গত ৩ অক্টোবর বিকালে রূপালী ব্যাংক মহাস্থান শাখা থেকে ৬ লাখ ২০ হাজার টাকা উঠান। তিনি টাকাগুলো নিয়ে মোটরসাইকেলে করে শিবগঞ্জের মোকামতলার দিকে যাচ্ছিলেন। তিনি মহাস্থান ব্রিজের উত্তরে মাঝিপাড়া এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে করে তার পথরোধ করে। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পাবার পর বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে ৫ ছিনতাইকারীকে সনাক্ত করা হয়। টাকাগুলো ছিনতাইয়ের জন্য তিনজন মহাস্থানে অবস্থান নেয়। অপর দু’জন ব্যাংকে থেকে ব্যবসায়ী মোছাদ্দেককে লক্ষ্য করে। টাকা নিয়ে বের হওয়ার পর তারা ফোনে  সঙ্গীদের খবরটি দেয়। টাকাগুলো ছিনতাইয়ের পর রাকিবের বাড়িতে নিয়ে ভাগবাটোয়ারা করা হয়। এ ব্যাপারে ব্যবসায়ী মোছাদ্দেক শিবগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রবিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লিখিত চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের দেড় লাখ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অপর ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের