চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৩:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:১২

তসিকুল ইসলাম তসি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তসিকুল ইসলাম তসি জয়ী হয়েছেন। তিনি ৯৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান তোতা(সতন্ত্র-আনারস প্রতীকে) পেয়েছেন ৩৯ হাজার ৫৬৬ ভোট। এছাড়া নৌকা প্রতীকে অ্যাডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ৩২ হাজার ১১৪ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে নজরুল ইসলাম ৯৩ হাজার ৮৩১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার কলস প্রতীকে ৬৩ হাজার ৩৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত প্রায় দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান সব প্রার্থীদের উপস্থিতিতে চেয়ারম্যান পদে তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারমান পদে নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এই নির্বাচনে ১ লাখ ৭৩ হাজার ৮২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা প্রদত্ত ভোটের ৪৬ শতাংশ। এছাড়া চেয়ারম্যান পদে ভোট বতিল হয়েছে ৪ হাজার ২৩৩ টি এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট বাতিল হয়েছে ৯ হাজার ৮৪২ টি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের