বগুড়ায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ তিন জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৩:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:০৯

গ্রেফতার

বগুড়া উপশহর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে শহরের হাকির মোড় এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল ও ৪০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে। ফাঁড়ির এসআই আবদুল গফুর মঙ্গলবার তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০), সদর উপজেলার সাবগ্রাম চকঝপু গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩২) ও কাহালু উপজেলার মুরইল দফতরিপাড়ার আবদুল কাদের আকন্দের ছেলে মিলন আকন্দ (২৮)।

বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, বিচারাধীন একাধিক মামলার আসামি মিলন আকন্দ, আরিফ হোসেন ও আরিফুল ইসলাম আগে মাদক ব্যবসা করলেও সম্প্রতি অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন। সোমবার রাত ৯টার দিকে তারা তিনজন মাদক বিক্রি এবং কোনও অপরাধ করার জন্য শহরের হাকির মোড় এলাকার একটি ক্লিনিকের সামনে অবস্থান করছে। গোপন খবর পেয়ে সেখান অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি ৭.৬২ ক্যালিবারের একটি পিস্তল, একটি ম্যাগজিন ও বিক্রির জন্য রাখা ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি