শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১৩:২১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৩:২১

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বি‌জি‌বি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
সর্বশেষ খবর
এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ
এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
পারমাণবিক হামলা হলে আমরা প্রস্তুত আছি: ইরানের রাষ্ট্রদূত
পারমাণবিক হামলা হলে আমরা প্রস্তুত আছি: ইরানের রাষ্ট্রদূত
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান