রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কা, কিশোর নিহত

রাজশাহী প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১১:৩৫আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:৫০

সড়ক দুর্ঘটনা রাজশাহী নগরীর উপকণ্ঠে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান ইমন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রহুল কুদ্দুস জানান, রবিবার সকালে কাশিয়াডাঙ্গা থানা সংলগ্ন বালিয়া শ্যামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ইমনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম