রোগী হয়রানির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ৪ দালালের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৮:০৩আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:১৫

রোগী হয়রানির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ৪ দালালের সাজা সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে চার দালালকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার হোসেপুর মহল্লার আনোয়ার শেখ (৪২), একই মহল্লার মামুন শেখ (৩৬), লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার শহীদুল শেখ (৪২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর ওয়াশিম আলী জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সম্প্রতি এসব দালালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের রেজুলেশন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য দফতরে পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। এরপর দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিসুর রহমান প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম