আগামীতে আমাদের জন্য চীন অনেক বড় শ্রমবাজার হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২৩:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২৩:৪৮

বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বৈদেশিক কর্মসংস্থান দেশ ও জাতির জন্য অনেক প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্সের অবদান অনেক। বৈদেশিক কর্মসংস্থানের জন্য নতুন নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে। আগামীতে আমাদের জন্য চীন অনেক বড় শ্রমবাজার হবে।’

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে আধুনিকায়নকৃত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘দক্ষ হয়ে বিদেশে গেলে দুই-তিন গুণ বেশি বেতন পাওয়া যায়। এজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আগামীতে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশ যেতে হবে সব কিছু জেনে, প্রশিক্ষণ গ্রহণ করে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির কাউন্ট্রি ডিরেক্টর হুয়াঙ্গু জিও।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ তিনি বলেন, ‘এখানে উন্নততর প্রযুক্তির যন্ত্রপাতি ও কারিকুলামে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত হবে এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।’

বিশেষ অতিথি খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে যুগোপযোগী করার প্রয়োজন ছিল। আমাদের চাহিদায় আধুনিকায়নে কাজটি সঠিক সময়ে হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যেতে পারবেন তরুণ-তরুণীরা। প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ গেলে অর্থ ও সম্মান—দুটিই পাওয়া যায়।’

কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘ভারতসহ আমাদের পাশের দেশগুলো দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে বিপুল পরিমাণ রেমিটেন্স অর্জন করছে। আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে পাঠাতে পারবো। এজন্য আমি তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুরোধ করছি; যাতে তোমরা সমাজ ও দেশে অবদান রাখতে পারো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের