চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৪:০৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৪৪

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের আড়ৎ

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। জেলা ও পুলিশ প্রশাসনের মনিটরিং বৃদ্ধি করায় ২১০ টাকা কেজির পেঁয়াজ পাইকারি বাজারে  ১৪০ টাকায় এবং খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এ নিয়ে আড়ৎদার ও ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আড়ৎদাররা জানান, ১৮০ টাকা কেজি দামের পেঁয়াজ প্রশাসনের নির্দেশে তারা ১৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে তাদের কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, ‘১৪০ টাকায় বিক্রি হলেও, এসব পেঁয়াজ কিছুটা নিম্নমানের। বাজার মনিটরিংয়ের নামে প্রশাসনের লোক দেখানো এই অভিযান কোনও স্থায়ী সমাধান নয়।’

রবিবার পর্যন্ত জেলা শহরে ২০০ থেকে ২১০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রি হলেও, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আড়ৎদারদের আজ থেকে ১৪০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রির নির্দেশন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন জানান, ‘সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকেই পুলিশ জেলা শহরের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করছে। পেঁয়াজের সরবরাহ মোটামুটি ভালো আছে। গত কয়েক দিন ধরে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল ছিল। দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা হয়তো বেশি লাভের আশায় পেঁয়াজ মজুদ করেছিল। তবে বাজার মনিটরিং বৃদ্ধি পাওয়ায় বাজারে এখন পেঁয়াজের দাম অনেকটা স্থিতিশীল।’

জেলা প্রশাসক এজেডএম নুরুল হক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁওয়ের নেতৃত্বে গত দুইদিন ধরে জেলা প্রশাসন বাজার মনিটরিং করছে। বাজার মনিটরিংয়ের ফলে এরই মধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে