শনিবার থেকে রাজশাহীতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

রাজশাহী প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ০৯:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৩৫

টিসিবি`র পেঁয়াজ বিক্রি শুরু, ফাইল ছবি আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) থেকে রাজশাহী নগরীর পাঁচটি পয়েন্টে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করবে। খোলা বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি পেঁয়াজের দাম পড়বে ৪৫ টাকা। যা বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০-১২০ টাকা কম।

টিসিবি’র রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শনিবার থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায় টিসিবি খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করা হবে। খোলা বাজারের প্রতিটি পয়েন্টে এক টন করে মোট পাঁচ টন পেঁয়াজ প্রতিদিন বিক্রি করা হবে। অনিয়ম রোধে স্থানীয় ডিলারদের নিয়মিত মনিটরিং করবে টিসিবি। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।

টিসিবির ডিলার ওয়াসিম রেজা বলেন, ‘আমরা টাকা জমা দিয়েছি। শুক্রবার মাল আসবে এবং শনিবার বেলা ১১টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে।’

এদিকে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা দরে। আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা দরে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী