বিরোধপূর্ণ জমিতে পুলিশের সহায়তায় ঘর নির্মাণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ২০:৫৫ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২০:৫৬

 বগুড়ার সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ জমিতে পুলিশের সহায়তায় ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হিন্দুকান্দি গ্রামের মৃত দৌলতজামানের ছেলে মোস্তাফিজার রহমান।

লিখিত বক্তব্যে মোস্তাফিজার রহমান বলেন, ২০০২ সালে সারিয়াকান্দি মৌজার পলান কুমার প্রামানিকের থেকে চার শতক জমি কিনি ও দলিল করে নিয়েছিলাম। পরে পলানের ছোট ভাই সুনিল কুমার দলিলটি বাতিল চেয়ে বগুড়া জেলা ‍যুগ্ম জজ আদালতে মামলা করেন। স্বাক্ষর জাল করে ও আদালতে মিথ্যা তথ্য দিলে সুনিল কুমারের পক্ষে এক তরফা রায় হয়। পরে চলতি বছরের গত ২১ মে একই আদালতে আপিল করি।

মোস্তাফিজার আরও বলেন, মামলা চলমান অবস্থায় সুনিল কুমার বৃহস্পতিবার দলবল নিয়ে ওই জমি দখল করতে আসেন। এতে বাধা দিলে সুনিল পুলিশে খবর দেন। পরে ওসি আল আমিন বিরোধপূর্ণ ওই জমিতে রাতভর পুলিশ পাহারা বসিয়ে সুনিলকে ঘর নির্মাণে সহযোগিতা করেন।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মোস্তাফিজার।

তবে পুলিশি পাহারায় বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন সারিয়াকান্দি থানার ওসি আল আমিন। তিনি জানান, কাউকে জায়গা দখলে সহযোগিতা করা হয়নি। মোস্তাফিজার আদালতে হেরে গেছেন। এরপর তিনি আর আপিল করেননি। বরং তিনি নির্মাণ সামগ্রী নিয়ে অবৈধভাবে জায়গাটি দখলের চেষ্টা করেছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
ঘরের ছোট মেয়েটিই এখন উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক
ঘরের ছোট মেয়েটিই এখন উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক
জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 
জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ 
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার