পিইসি’র উত্তরপত্র নিয়ে বাড়ি গেলেন শিক্ষক!

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০৮

বগুড়া বগুড়ার সোনাতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের ব্যাগ থেকে ১৩০টি ইংরেজি বিষয়ের উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ওই উত্তরপত্রগুলো বাড়িতে নিয়ে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপনে খবর পেয়ে সৈখিনুর রহমানকে হাতেনাতে আটক করে উত্তরপত্রগুলো জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাতলা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় গত কয়েক দিন ধরে পিইসির উত্তরপত্র দেখা হচ্ছিল। স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা সেগুলো মূল্যায়ন করছিলেন। এর একপর্যায়ে হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈখিনুর রহমান অজ্ঞাত কারণে উত্তরপত্র ব্যাগে করে বাড়িতে নিয়ে যান। উত্তরপত্র দেখা শেষে তিনি মঙ্গলবার সকালে সেগুলো নিয়ে উপজেলা পরিষদে পৌঁছান। এ সময় গোপনে খবর পেয়ে তার ব্যাগ থেকে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।

শফিকুর আলম বলেন, ‘ওই শিক্ষক অসুস্থতার কারণে উত্তরপত্র বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছেন। এ ব্যাপারে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তাই শাস্তি হিসেবে আগামী বছর তাকে পরীক্ষকের দায়িত্ব দেওয়া হবে না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

/এনএস/এএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার