রাজশাহীতে ট্রাকের চাপায় কলেজ শিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৫২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৪

rajshahi রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের চাপায় সিরাজুল হক (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি বিনোদপুর ইসলামিয়া কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে সিরাজুল হক পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুরে অবস্থিত ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজল কুমার নন্দী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম