বগুড়ায় গার্মেন্টসকর্মী হত্যা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ০৯:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৯:০৯

বগুড়া বগুড়ার শাজাহানপুরের রাজারামপুর গ্রামে গার্মেন্টসকর্মী আলমগীর হোসেনকে (৩৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে আওয়ামী লীগ কর্মী জুলকার নায়েম ও তার দুই ভাইসহ ২০ জনের নাম উল্লেখ করে ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই মনিরুজ্জামান লিমন সোমবার (৩০ ডিসেম্বর) রাতে শাজাহানপুর থানায় এ মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় এজাহার নামীয় রাফি মিয়াকে (২৪) গ্রেফতার করেছে।

অভিযোগে জানা গেছে, গার্মেন্টসকর্মী আলমগীর শাজাহানপুর উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা। তাদের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই সাবেক ছাত্রলীগ নেতা জুলকার নায়েমদের বিরোধ চলছিল। ২৮ ডিসেম্বর শনিবার বেলা আড়াইটার দিকে আলমগীর ওই বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণ কাজ তদারকি করছিলেন। এ সময় জুলকার নায়েমের নেতৃত্বে ১২টি মোটরসাইকেলে হেলমেট পড়া দুর্বৃত্তরা ঘটনাস্থলে এসে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে বাবা লুৎফর রহমান আকন্দ (৬০), বড় ভাই শাহীনুর রহমান (৪০) ও ছোট ভাই মনিরুজ্জামান লিমন (২৮) এগিয়ে এলে তাদের মারধর করে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয়রা আহত চার জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এজাহারে জমি নিয়ে বিরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা জুলকার নায়েম, তার ভাই জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। পরে এজাহারভুক্ত উপজেলার দাড়িকামারী গ্রামের বাসিন্দা রাফিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত