আঙুলের চোটের পর দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১১:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:১৮

আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভেন স্মিথ। আশার কথা দ্বিতীয় টেস্টে ঠিকই ফিরতে যাচ্ছেন তিনি। তার ফেরায় বাদ পড়েছেন জশ ইংলিস।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন সপ্তাহ আগে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে ভয়ানক চোট পান স্মিথ। তার পর তো হাসপাতালে যেতে হয়েছে। তাতে বারবাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তার। ওই টেস্টে অবশ্য অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতেছে। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টেরও পেয়েছে অজিরা।

স্মিথের ফেরা নিয়ে অধিনায়ক কামিন্স সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সে এখন খেলতে প্রস্তুত। আঙুল ভালোভাবে ঠিক হয়েছে।’

অবশ্য ব্যাট করতে নামলে সুরক্ষার জন্য স্লিন্ট পরে নামবেন ৩৬ বছর বয়সী। ব্যাট করবেন চার নম্বরে। তার জায়গায় আগের টেস্টে খেলা ইংলিস প্রত্যাশা মেটাতে পারেননি। বিদায় নেন ৫ ও ১২ রানে। 

স্মিথের সর্বশেষ অবস্থা নিয়ে কামিন্স আরও বলেছেন, ‘ওকে দেখে খুশি মনে হয়েছে। বিশেষ করে ব্যাটিংয়ের সময়। তবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো আমাদের কিছু বিষয় ম্যানেজ করতে হবে।’ 

তার মানে চিরচেনা স্লিপ পজিশনে স্মিথ হয়তো ফিল্ডিং করবেন না। কামিন্স বলেছেন, ‘স্লিপে তাকে নিয়মিত দেখা যাবে না। স্পিনের বেলায় হয়তো ঠিক আছে। কিন্তু দ্রুতগতির বোলিংয়ের জন্য তাকে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’

রাত ৮টায় দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার গ্রেনাডায়।  

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের