যুবলীগকর্মীকে মারধরের অভিযোগে উপজেলা আহ্বায়কসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৭:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৭:৩৮

জীবন আহম্মেদ সিরাজগঞ্জে যুবলীগকর্মী জীবন আহম্মেদকে (৩৫) মারধরের অভিযোগে শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দীনারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাতে জীবনের মা বেদেনা খাতুন শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন।

শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘রতন ও হৃদয় নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

এজাহারে অভিযোগ করা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে শাহাজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের রূপপুরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান দেখতে যান জীবন আহম্মেদ। সেখানে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার ও তার লোকজন জীবনকে হাতুড়ি ও রডসহ ধারালো অস্ত্র দিয়ে মারধর করেন।

অভিযোগের বিষয়ে আশিকুল হক দীনার বলেন, ‘জীবন আহম্মেদ মদ্যপ অবস্থায় অনুষ্ঠান দেখতে এসে বড়দের সঙ্গে অশোভন আচরণ করেন। রতন ও হৃদয়ের সঙ্গে মারামারিও করেন। তাকে অনুষ্ঠান থেকে আমরা চলে যেতে বলি। একপর্যায়ে সে চলে যায়। আমাকে আসামি করে মামলা করার বিষয়টি উদ্দেশ্যমূলক।’

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মোবাইলফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি ।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, জীবন আহম্মেদ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের ক্ষতচিহ্ন থাকলেও তিনি শঙ্কামুক্ত।

/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী