টিকিটবিহীন যাত্রী উঠতে বাধা দেওয়ায় বনলতায় ভাঙচুর

লালমনিরহাট ও সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ০০:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:০৪

বনলতা-এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রী উঠতে বাধা দেওয়ায় তাতে ভাঙচুর চালানো হয়েছে। এতে ট্রেনের ২১টি জানালা ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরে জড়িত থাকার দায়ে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের স্টেশনে দাঁড়িয়ে ছিল। একই সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে ওঠার আগে চেকিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় লোকাল ট্রেনের এক যাত্রী আজহার আলী (৭০) বনলতা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ বগিতে উঠে পড়ার চেষ্টা করেন। তবে বগির অ্যাটেন্টডেন্ট তাকে ট্রেনে উঠতে বাধা দেন ও ধাক্কা দেন। এসময় তিনি পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় লোকাল ট্রেনের বিক্ষুব্ধ যাত্রীরা বনলতা ট্রেনের ‘ঘ’ বগিতে ঢিল ছুড়ে ও ভাঙচুর চালায়। এসময় ট্রেনের যাত্রীরা কেউ আহত না হলেও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পশ্চিম অঞ্চল রেল কর্তৃপক্ষ সেতু থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন কাওসার আলী (২০), মো. রুবেল হোসেন (২১) হোসেন আলী (১৮), আল আমিন হোসেন (১৬), সবাই সিরাজগঞ্জের বাসিন্দা ও ৫) মহরম আলী (৩২) পাবনার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন। তিনি জানান আটক ব্যক্তিদের সন্ধ্যার পর সিরাজগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত যাত্রী আজহার আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ।

থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, বনলতা ট্রেনের ‘ঘ’ বগির অ্যাটেন্টডেন্ট এ ঘটনায় জড়িত থাকলেও তার নাম জানা যায়নি। তবে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও অ্যাটেন্টডেন্টকে দায়ী করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের