বাম্পার ফলন, ভালো মূল্য পেয়ে খুশি কৃষক

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ২২:৪৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:৪৬

বাম্পার ফলন, ভালো মূল্য পেয়ে খুশি কৃষক বগুড়ায় শীতকালীন সবজির মধ্যে এ মৌসুমে ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। আগাম চাষাবাদ করে প্রতি কেজি ফুলকপি ৪০ টাকা ও প্রতি পিস বাঁধাকপি ৩০-৪৫ টাকায় বিক্রি করেছেন কৃষকেরা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, আগস্ট মাসে কপির চারা রোপন করা হয়। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ফলন পাওয়া যাবে। এবার এক হাজার হেক্টর জমিতে ফুলকপি ও ৯৫০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষাবাদের লক্ষ্যমাত্রা ধার্য হয়। সেখানে এক হাজার ২৫ হেক্টর ফুলকপি ও ৯৭০ হেক্টরে বাঁধাকপি চাষাবাদ হয়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় প্রতি হেক্টরে ফুলকপি ২৮ মেট্রিক টন ও বাঁধাকপি ৩২ টন ফলন পাওয়া যাচ্ছে। গড়ে প্রতি বিঘা ফুল ও বাঁধাকপি উৎপাদন খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। কৃষক এক বিঘা জমির কপি বিক্রি করছেন ৭০-৮০ হাজার টাকা। প্রতি বিঘায় লাভ হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। প্রতিটি কপির ওজন এক থেকে দেড় কেজি। বর্তমানে প্রতি কেজি কপি বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

বগুড়ার সর্ববৃহৎ কাঁচা শাক-সবজির বাজার শিবগঞ্জের মহাস্থান হাটে কপি বিক্রি করতে আসা আটমুলের কৃষক আবদুর রহমান জানান, প্রতি বিঘা জমিতে কপি চাষে তার ১৮-২০ হাজার টাকা খরচ হয়েছে। গত আগস্টে কপির চারা রোপন করেন। দুই মাস পর থেকে ফলন পান। তখন এক বিঘা জমির কপি বিক্রি করেছেন সোয়া লাখ টাকায়।

বগুড়া সদরের লাহিড়িপাড়ার কৃষক মোজাম্মেল হক জানান, এ মৌসুমের শুরুতে তারা প্রতি কেজি কপি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করেন। বর্তমানে প্রতি মণ ৯০০ থেকে হাজার টাকায় বিক্রি করছেন। বাজার মূল্য বেশি হওয়ায় তারা এবার ভালো লাভ করেছেন।

মোকামতলার কৃষক রফিকুল প্রামানিক জানান, এ বছর কোনও প্রাকৃতিক দুর্যোগ না থাকা, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও সারের দাম কম হওয়ায় তারা কপির বাম্পার ফলন পেয়েছেন। প্রতি বিঘায় গড়ে ৪ টন ফলন পেয়েছেন। বাজার দর ভালো হওয়ায় লাভবান হয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের