জন্মনিবন্ধন জালিয়াতি, কনের বাবার জরিমানা

নাটোর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ০৩:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৩:২৯

নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জন্মনিবন্ধনে জালিয়াতির মাধ্যমে বয়স বাড়িয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে ওই শিক্ষার্থীর বাল্যবিয়ে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার জামনগর ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রিয়াঙ্কা দেবী পাল রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, জামনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীল সঙ্গে তার বাবা একই উপজেলার গাওপাড়া গ্রামে বিয়ে ঠিক করেন। শুক্রবার বিকালে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। বরযাত্রীরাও বিয়ে বাড়ি হাজির হয়। গোপনে এই বাল্যবিয়ের আয়োজনের খবরে তিনি ছুটে যান ওই বাড়িতে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
সার্বিক খোঁজ ও অনুসন্ধানে জানা যায়, মেয়েকে বিয়ে দিতে ওই শিক্ষার্থীর জন্মনিবন্ধন জালিয়াতি করে বয়স বাড়ানো হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবার বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন তিনি। পরে ৫০ হাজার টাকা পরিশোধ করেন আব্দুল খালেক। এ সময় ওই শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়।

/এআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের