বাদীপক্ষের বিরুদ্ধে আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৬:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:০১

পিটিয়ে হত্যা

পাবনার আতাইকুলায় বাদীপক্ষের মারপিটে সাদ্দাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আতাইকুলা আইনিয়নের মৌগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম মৌগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পাবনার অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রায় দুই বছর আগে মৌগ্রামের রেজাউল নামের এক ব্যক্তিকে সাদ্দাম ও তার সহযোগীরা কুপিয়ে খুন করে। এ ঘটনায় সাদ্দামকে প্রধান আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আসে সাদ্দাম। এরপরই মামলা তুলে নিতে সে বাদীপক্ষকে বিভিন্নসময় ভয়ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সাদ্দাম নিহত রেজাউলের চাচা সেকেন্দার আলীর বাড়িতে গিয়ে মামলা না তুলে নিলে সেকেন্দারের পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ সময় সেকেন্দার আলীর লোকজন তাকে ধরে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাদ্দামকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে সাদ্দাম মারা যান।

সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী