রাজশাহী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৭

ফাইল ফটো রাজশাহীর খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা পেশায় সবাই জেলে বলে জানা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাছ ধরার সময় তাদেরকে পবার খরচাকা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন।
ওই পাঁচ জন হলেন- রাজন মিয়া, শাহিন মিয়া, দোয়েল মিয়া, কাবিল মিয়া ও রফিকুল ইসলাম। তাদের সবার বাড়ি রাজশাহীর উপজেলার গহমাবোনা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি-১ এর রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘শুক্রবার সকালের দিকে ওই এলাকার অনেক জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। যেহেতু পদ্মার জলসীমা চিহ্নিত করা নেই, এমন সময় হয়তোবা কিছু জেলে তাদের জলসীমার মধ্যে ঢুকে পড়েছে। তখন বিএসএফের ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের মধ্যে থেকে পাঁচ জনকে ধরে নিয়ে গেছে বলে সীমান্তবর্তী এলাকা থেকে ফেরত আসা জেলেরা জানিয়েছেন। জেলেদের আটক করা নিয়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শনিবার বেলা ১১টায় বিএসএফের কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক করেছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়া ও তাদের ফেরত আনা সম্ভব হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের