ছাত্রদের চুল বড় থাকায় কেটে ফেললেন প্রধান শিক্ষক

নাটোর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯

ছাত্রদের চুল বড় থাকায় কেটে ফেললেন প্রধান শিক্ষক নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে স্কুলের বিভিন্ন শ্রেণির ২২ ছাত্রের চুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘোষণা দেন ইউএনও আনোয়ার পারভেজ।

আনোয়ার পারভেজ অভিযোগ সূত্রে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রদের বলেন, যাদের চুল বড় আছে তাদের চুল ছোটো করে শিক্ষা সফরে যেতে হবে। কিন্তু শিক্ষা সফরের আগের দিন রবিবার বিদ্যালয়ে এসে দেখেন অনেকেই চুল ছোট করেনি। এতে ক্ষিপ্ত হয়ে নিজেই বিভিন্ন শ্রেণির ২২ ছাত্রকে ধরে পর্যায়ক্রমে নিজ হাতে তাদের চুল কেটে ফেলেন।

বিষয়টি জানতে পেরে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। তারা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাসসহ পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে অভিভাবকরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর তিনি স্কুল পরিদর্শন এসে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের