শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯

 বগুড়ার সারিয়াকান্দিতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাহেল ওরফে রায়হানকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম ফজলুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আদালতের স্পেশাল পিপি নরেশ মুখার্জী জানান, অল্প সময়ে ধর্ষণ মামলার কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসামি পক্ষে অ্যাডভোকেট জাকিউল আলম সোহেল মামলাটি পরিচালনা করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ জুন সারিয়াকান্দির কুপতলা আদর্শপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুর বাবা অটোভ্যান চালাতে ও মা চাতালে কাজ করতে চলে গেলে প্রতিবেশী মিন্টু মিয়ার ছেলে রাহেল ওরফে রায়হান শিশুটিকে ধর্ষণ করে। পরে ওইদিন বিকালে শিশুর বাবা সারিয়াকান্দি থানায় রায়হানের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার ওসি এনায়েতুর রহমান ওই বছরের ২ সেপ্টেম্বর আদালতে রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে