‘জলোচ্ছ্বাস ও টর্নেডোর মতো কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে’

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

রাজশাহী নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

জলোচ্ছ্বাস ও টর্নেডোর মতো কর্মসূচি দিয়ে দ্রুত সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মিনু বলেন, বিএনপির প্রতি শতকরা ৯০ ভাগ মানুষের সমর্থন রয়েছে। এই সমর্থনে ভয় পেয়ে অবৈধ সরকার তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। খালেদা জিয়া কারাগারে অনেক কষ্টে আছেন। তার মুক্তি ছাড়া কোনও বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই অবৈধ সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হচ্ছে আন্দোলন। আর এই আন্দোলনকে গতিশীল করার জন্য বিএনপির সকল সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। 

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের