নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু নাটোরের সদর ও বাগাতিপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালের পর দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলো বড়াইগ্রাম উপজেলার লতিফ কাজীর ছেলে সোহান, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রকুলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে গোলাম নবী এবং  নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফয়সাল।

ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সোহানুর রহমান নামে এক কলেজ ছাত্র নিহত হয়। 

অপরদিকে সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম নবী ও ফয়সাল নিহত হয়।

/এনএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম