জাতীয় পরিচয়পত্রে পাঁচ বছর ধরে মৃত!

নাটোর প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৭:০০আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৭:৪৯

আব্দুস সামাদ নাটোরের বাগাতিপাড়া পৌরসভার লক্ষণহাটী গ্রামের বাসিন্দা কৃষক আব্দুস সামাদ। বাস্তবে জীবিত হলেও সরকারি খাতায় পাঁচ বছর ধরে মৃত তিনি। দিতে পারেননি দুটি নির্বাচনে ভোট। বিভিন্ন দফতরে লিখিত আবেদন আর জনপ্রতিনিধিদের জানানোর পরেও কাজ হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্রুত সংশোধনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত মৃতই আব্দুস সামাদ।

শুক্রবার (৬ মার্চ) বিকালে শত শত মানুষ স্মার্টকার্ড পেলেও দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে ফিরে যেতে হয় তাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুস সামাদ।

আব্দুস সামাদ বলেন, ‘২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র পাই। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারি সরকারি তালিকায় আমাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে ভোট দিতে পারিনি পরের নির্বাচনেও। বিষয়টি স্থানীয় কাউন্সিলর, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। সর্বশেষ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় আবেদন করেছি।’

আব্দুস সামাদের ছেলে ফজলুর রহমান বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে গত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বাবা। এলাকার মানুষ স্মার্টকার্ড পেলেও তিনি বঞ্চিত হলেন। সরকারি খাতায় মৃত হিসেবে নাম থাকায় নানা অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আব্দুস সামাদ আমার ওয়ার্ডের ভোটার। প্রায় এক বছর আগে বিষয়টি জানার পর বহুভাবে চেষ্টা করেছি, কিন্তু আজও সমাধান হয়নি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রায় তিন মাস আগে আব্দুস সামাদের লিখিত আবেদন পাওয়ার পর সেটি ঢাকায় পাঠিয়েছি। ঢাকা থেকে সংশোধনী এলে সামাদকে নিশ্চিত করতে পারবো।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম