বগুড়ায় দু’দলের ‘গোলাগুলিতে’ ২০ মামলার আসামি নিহত

বগুড়া প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১০:৩৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১০:৪৩

বগুড়ায় দু’দলের ‘গোলাগুলিতে’ ২০ মামলার আসামি নিহত বগুড়ায় দুই সন্ত্রাসী দলের ‘গোলাগুলিতে’ কবির হোসেন মিনকো (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। মিনকোর বিরুদ্ধে ৬টি হত্যা ও চাঁদাবাজীসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পুলিশ জনায়, মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনির আজিজুল হকের ছেলে। গত বছরের জানুয়ারিতে সে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিল। ৪-৫ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে মিনকো। তার অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এসব ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, লাশটি শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন মিনকোর। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মিনকোর লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি