আ.লীগ অফিসে হামলা: বিএনপির ১৮১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ১৯:৫১আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:০৮

আ.লীগ অফিসে হামলা: বিএনপির ১৮১ জনের বিরুদ্ধে মামলা বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের হাটকরমজা কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির ৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন মাস্টার সোনাতলা থানায় এ মামলা করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম লিটুকে প্রধান আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার (১১‌ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের হাটকরমজা কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

মামলা প্রসঙ্গে বিএনপি নেতা লিটু সাংবাদিকদের জানান, তিনি বা তার সংগঠনের কেউ আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও মারপিটের সঙ্গে জড়িত নন। আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগের এটা সাজানো নাটক।

সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের