বৃদ্ধ আইসোলেশনে: হাসপাতালে রেখে পালিয়ে যান স্বজনরা

জয়পুরহাট প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:০৭

বৃদ্ধ আইসোলেশনে: হাসপাতালে রেখে পালিয়ে যান স্বজনরা জয়পুরহাটে এক বৃদ্ধকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বজনরা। তিনি ১০ দিন আগে এক বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। নওগাঁর বদলগাছি এলাকার ওই বৃদ্ধকে তার স্বজনরা শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।

পরে ওই রোগী চিকিৎসকদের জানান, তার জামাতা ওমান থেকে দেশে ফেরার পর ১০ দিন আগে তিনি দেখা করেন। এরপর থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। স্বজনরা তাকে হাসপাতালে রেখে ভয়ে পালিয়ে গেছেন।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, 'একজন বৃদ্ধকে আক্কেলপুর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি ভালো আছেন। আগের চেয়ে তার শরীরের অবস্থার উন্নতি হয়েছে। আইসোলেশনে তাকে রাখা হলেও তার শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি।'

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে আরও ছয় জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনের সংখ্যা ৬০ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের