বগুড়ায় সব ধরনের লোক সমাগম বন্ধ ঘোষণা

বগুড়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০৪:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৭:০০

বগুড়া বগুড়ায় করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে ও জেলার সব মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে শুধু সরকারি কর্মকান্ড পরিচালনা করা ও করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দাফতরিক কর্মকাণ্ড ব্যতীত জেলায় সব ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক
কর্মকাণ্ড, মেলা, যাত্রা, সার্কাস, গানের আসর, বহু লোকের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান এবং চা স্টল বা দোকান, হোটেল, রেস্তোরাঁয় আড্ডা, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার, ক্লাবে গণজমায়েত বা ক্লাবভিত্তিক টুর্নামেন্ট, ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ, ওরশ মাহফিল,
নামযজ্ঞ, কীর্তনসহ সব ধরনের গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ব্যাপারে তথ্য বিভাগ থেকে মাইকিং করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের