চাল চুরির দায়ে চেয়ারম্যান বরখাস্ত, তবু থামেনি চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১১:২৯আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:৩৪

চাল চুরির দায়ে চেয়ারম্যান বরখাস্ত, তবু থামেনি চুরি সিরাজগঞ্জে দরিদ্রদের বিতরণের চাল চুরির অভিযোগে রায়গঞ্জের পাঙ্গাসী ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত আব্দুস সালাম ভুয়া বিতরণের লিস্ট দেখিয়ে দীর্ঘদিন থেকে চাল আত্মসাৎ করে আসছিল। তবে এরপরও জেলায় বিভিন্ন স্থানে চাল চুরির অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সালাম চেয়ারম্যানের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লাী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পরও থামেনি চাল চুরি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে অভিযান চালানো হয় জোতপাড়া বাজারে। এই সময় চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৪৩০ কেজি এবং খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে ৫২০ কেজিসহ মোট ১৯৫০ কেজি চাল জব্দ করা হয়। চাল ব্যবসায়ী আবু বকরকে আটক করা হলেও ইউপি সদস্য রফিকুল পালিয়ে যায়। চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক ওয়াহিদুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চৌহালী থানায় মামলা করেছেন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী