করোনা সন্দেহে ছুঁয়ে দেখলেন না কেউ, এগিয়ে এলেন দমকল কর্মীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ২০:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:৩৫

রাস্তার পাশে পড়ে থাকা যুবককে উদ্ধার করছেন দমকল বাহিনীর সদস্যরা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী খামারবাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়েছিলেন এক যুবক। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পড়ে থাকা ওই যুবককে এলাকাবাসীর কেউ ছুঁয়েও দেখেননি। তবে খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দমকল বাহিনীর সদস্যরা ছুটে যান। কোনও ধরনের পিপিই ছাড়াই উদ্ধার করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান তারা।

বিকালের দিকে ওই যুবক কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞন হারিয়ে ফেলেন তিনি।

জানা যায়, ওই যুবকের নাম মিশো (৩০)। বগুড়ার গাবতলীর বথিয়াভাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তিনি। লকডাউন পরিস্থিতিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম তৌহিদ বলেন, 'হয়তো মলমপার্টির খপ্পড়ে পড়ে সব কিছু হারিয়ে রাস্তার পাশে পড়েছিলেন তিনি। অচেতন থাকলেও স্যালাইনসহ তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাকে বগুড়ার শজিমেক বা মোহাম্মদ হাসপাতালে রেফার করা হতে পারে।'

রায়গঞ্জ দমকল বাহিনীর টিম লিডার হামিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'হয়তো মলম পার্টির খপ্পড়ে পড়ে তার এ হাল হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে শুনেছি।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী