জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাটে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, সোমবার (২০ এপ্রিল) রাজশাহী থেকে পাঠানো তিন জনের রিপোর্টে একজনের পজেটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্টে পজেটিভ আসার পর তাকে সোমবার সন্ধ্যায় গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট তিন জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার জেলায় প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওইদিন রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।







