হাসপাতাল থেকে পালিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে গেলেন পুলিশ সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ২০:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্য পালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার জগজীবনপুর গ্রামে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। পরে বিষয়টি স্বজন ও গ্রামবাসী জানতে পেরে তাকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করেন। বর্তমানে উল্লাপাড়ার পূর্ণিমাগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

তবে করোনা সংক্রমণ নিয়ে ঢাকা থেকে গ্রামে আসার পথে ঠিক কতজনের সংস্পর্শে তিনি এসেছিলেন তা এখনও জানা যায়নি। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্বজনদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। দু’দিন আগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তিনি পালিয়ে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। গ্রামবাসীর চাপে শুক্রবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ থাকলেও গ্রামের লোকজন বেশ আতঙ্কে আছেন। তার সব আত্মীয়-স্বজনের নমুনা পরীক্ষা করা হবে।

সলঙ্গা থানার ওসি এজেডএম তাজুল হুদা জানান, খবর পেয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য করোনা আক্রান্ত হয়ে এতদূর পথ পাড়ি দিয়ে বাড়িতে আসা কোনোভাবেই ঠিক হয়নি। আসার পথে তিনি অনেক লোকজনের মাঝে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই উদ্বেগ ও দুশ্চিন্তার। এ ধরনের লোকজনের জন্যই সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার সকাল থেকে তার বাড়ির সবার নমুনা সংগ্রহ করতে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ