শিগগিরই কেটে যাবে করোনাভাইরাস সংকট, আশা নাসিমের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৭:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৮:০১

মোহাম্মদ নাসিম

করোনাভাইরাসের চলমান সংকট খুব শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার (২৭ এপ্রিল) বিকালে ঢাকা থেকে এক ভিডিওবার্তায় তার নির্বাচনি এলাকা কাজিপুর পৌরসভা প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার এবং দলের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। এ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন এখন বিশ্বের প্রায় সবদেশেই চলছে জরুরি অবস্থা। এর মধ্যেও বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন, এ সংক্রমণে মানুষ গৃহবন্দী জীবনযাপন করলেও বর্তমান সরকার অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত অর্থায়ন থেকে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করছেন বলে জানান। সবাই যেন সুষ্ঠুভাবে ত্রাণ পায় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেন নাসিম।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান