সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে এবার সার ও বীজ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১২:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৩:৩৪

উদ্ধার করা সার ও বীজ
বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মেহেদী হাসান পুলুর বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সাবর ও বীজ উদ্ধার করেন।

আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী পালিয়ে যান। মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মেহেদী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালান। এ সময় টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার বাড়ির একটি ঘর থেকে সরকারি ১০ কেজি ওজনের ৫১ বস্তা, পাঁচ কেজি ওজনের পাঁচ বস্তা ব্রি ৪৮ জাতের ধান বীজ, ২২ বস্তা এমওপি সার ও ৪৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

এ ব্যাপারে মেহেদীর দাবি করেন, তিনি কৃষকের কাছ থেকে এসব সার ও বীজ কিনেছেন।
ইউএনও জানান, উদ্ধার করা সার ও বীজ সরকারের কৃষি বিভাগের বলে ধারণা করা হচ্ছে। এসব ওই ব্যবসায়ীর বাড়িতে কীভাবে এলো তা তদন্ত করা হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের