বিনা পারিশ্রমিকে ধান কেটে দিলো ছাত্রলীগ

পাবনা প্রতিনিধি
০২ মে ২০২০, ১১:০০আপডেট : ০২ মে ২০২০, ১১:০০

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা



পাবনা থেকে দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের ধান কাটতে পাঠিয়েছে প্রশাসন। অথচ জেলাতেই ধান কাটার শ্রমিকের সংকট রয়েছে। শ্রমিক সংকটের কালে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন পাবনা জেলা ছাত্রলীগের কর্মীরা।

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা


জেলায় গতবছর থেকেই ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। আর এই সংকট উত্তরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাবনা জেলা ছাত্রলীগ। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আলী ও সাংগঠনিক সম্পাদক রাকিব বিশ্বাস।

ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
কয়েকদিন ধরেই পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের করিম শেখের দুই বিঘা জায়গার ক্ষেতের বোরো ধান কেটে মাড়াই করে কৃষকের আঙিনায় পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এই কাজরে জন্য কোনও ধরনের পারিশ্রমিক নেয়নি তারা। বিনা পারিশ্রমিকে প্রায় অর্ধশত তরুণ এই ধান কাটার কাজে অংশ নেন।

ধান মাড়াইয়ের তাজ চলছে
পাবনা জেলা ছাত্রলীগের ফেসবুক পেজের মাধ্যমে সাধারণ কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। আর তাদের আহ্বানে সাড়া দিয়েছেন যারা, তাদের ক্ষেতের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে এই বছরে আরও বেশি কাজ করতে চান তারা। 

ছাত্রলীগের কর্মীরা জানান, এই ধান কাটার কার্যক্রম তারা গত বছরেও করেছেন। এবছর জেলার প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের পাশে থাকার জন্য বলা হয়েছে। এই পর্যন্ত ছাত্রলীগ জেলাতে প্রায় ৩০ বিঘা সমপরিমাণ কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এই কাজের জন্য কৃষক ও জমির মালিক ব্যাপক খুশি হয়েছেন। 

মাড়াইয়ে পর ধান কৃষকের বাড়িতে নেওয়া হচ্ছে
কৃষক করিম শেখ বলেন,  ‘করোনার কারণে কোনও শ্রমিক পাচ্ছিলাম না। কোথা থেকে খবর পেয়ে ছাত্রলীগের একদল ছেলে এসে আমার মাঠে ধান কাটতে শুরু করে দিলো। তারা শুধু আমার ধান কেটেই দেয়নি। ধান মলন দিয়ে ঘরে বস্তা ভরে তুলে দিয়ে গেছে।’ 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজহার আলীর জানান, এবার পাবনা জেলাতে ৫১ হাজার তিনশত হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ইতোমধ্যে কিছু কিছু জমির ধান কাটা শুরু হলেও সরকারি ভাবে ২০ মে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে। এবার ধান কাটার শ্রমিকের বেশি সংকট দেখা দেবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী