দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ও চাবি ছিনতাই

বগুড়া প্রতিনিধি
০৬ মে ২০২০, ১১:২০আপডেট : ০৬ মে ২০২০, ১১:২০

সোনালী ব্যাংকের শাখার সামনে পুলিশ মোতায়েন

বগুড়ার শাজাহানপুরে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমান (৪৫) কে ছুরিকাঘাত করে নগদ টাকা ও চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) উপজেলার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ব্যাংকের শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও ব্যাংকের ঋণ শাখার কর্মকর্তা গৌতম কুমার জানান, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মতিউর রহমান ও সিনিয়র অফিসার আতাউর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহর থেকে মোটরসাইকেলে কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে তারা শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছানো পর বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। তারা দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, ব্যাংকের চাবির ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা দুই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।
ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, দুর্বৃত্তরা ব্যবস্থাপকের পেট ও উরুতে এবং সিনিয়র কর্মকর্তার ঘাড়ে ও নিতম্বে ছুরিকাঘাত করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, চাবি চুরি হওয়ায় সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংকে আসা জনগণের প্রতি নজরদারি করা হচ্ছে।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের