বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাইফুল ইসলামের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১০ মে ২০২০, ২১:০০আপডেট : ১০ মে ২০২০, ২১:০৭

অ্যাডভোকেট সাইফুল ইসলাম নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচরখ্যাত অ্যাডভোকেট সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকাল তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি গভীর শোক জ্ঞাপন করেছেন।

অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবার জানায়, সন্ধ্যা সাতটায় নলডাঙ্গা উপজেলার ছাতারভাগে তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং রাত ১০টায় নাটোরের পটুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাকে নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ১৯৬০ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। এরপর তিনি ১৯৬৩ সালে রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৫ সালে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন এবং ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে তিনি সাহসী ভূমিকা পালন করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নাটোর সদর আসন থেকে সর্বকণিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

/এনএস/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি